1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ক্র্যাব সদস্য সন্তানদের ক্বিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১১৮ বার পঠিত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) প্রথমবারের মত সদস্য সন্তানদের মধ্যে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে। সোমবার দুপুরে ক্র্যাব কার্যালয়ে আযোজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফরিদ উদ্দিন। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া সন্তানরাও পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। 

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের, ক্র্যাবের সিনিয়র সদস্য ও ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ক্র্যাবের সিনিয়র সদস্য ইকরামুল কবীর টিপু, ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, অর্থ-সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, ক্রীড়া ও সাংস্কুতিক সম্পাদক এস এম মিন্টু হোসেন, কার্যনির্বাহী সদস্য আমানুর রহমান রনি, ক্র্যাবের সাবেক অর্থ-সম্পাদক দুলাল হোসেন ও ক্র্যাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, প্রথমবারের মত সন্তানদের নিয়ে এ ধরনের আয়োজন করা হলো। ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে সকল অনুষ্ঠানে ক্র্যাব সদস্যদের সহযোগিতার আহ্বান জানান তিনি। 

ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু বলেন, সকল কার্যনির্বাহী কমিটি নতুন কিছু করে থাকে। এরই ধারাবহিকতায় সভাপতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সামনে আরও ভালো কিছু উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

আবুল খায়ের, সাখাওয়াত হোসেন বাদশাসহ অন্যান্য বক্তারা অনুষ্ঠান আয়োজনের জন্য ক্র্যাব কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান। তারা বলেন, আমাদের সন্তানরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তাকে। কিন্তু ব্যতিক্রমী এই কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য সদস্যদের সন্তানদের সাধুবাদ জানান। পাশাপাশি সামনে আরও ভালো কিছু করার জন্য সন্তানদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। 

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com