খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যেকোনো মূল্যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা হবে। ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করে তুলতে মশগুল। দেশের জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে।
আজ বুধবার বিকেলে নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু ছাড়া যেমন বাংলাদেশ কল্পনা করা যায় না, তেমনি শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের উন্নয়নও কল্পনা করা যায় না। তার সঠিক সিদ্ধান্ত, বিচক্ষণতার কারণে দেশ উন্নত হয়েছে। পদ্মার বুকে অসম্ভবকে সম্ভব করে দেশবাসীর স্বপ্নের পদ্মা সেতু স্থাপিত হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রুহুল আমিন বক্তব্য দেন।
নদী বন্দর/এএফ