1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৩ - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৩৪ বার পঠিত

দেশে ১৭ মে থেকে ২৪ জুন পর্যন্ত বন্যায় মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে। ২৩ জুন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ছিল ৬৮ জন।

শুক্রবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় আট জন, জামালপুরে ছয় জন, শেরপুরে তিন জন, লালমনিরহাট একজন, কুড়িগ্রামে তিন জন, সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে দুই জন এবং মৌলভীবাজারে তিন জনের মৃত্যু হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মৃতদের মধ্যে ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৪ জন, সাপের কামড়ে একজন, বন্যার পানিতে ৪৯ জন এবং বন্যাজনিত অনান্য কারণে আট জনের মৃত্যু হয়।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com