1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
এমডি পদের জন্য পদ্মাসেতু নির্মাণে বাধা দেয়া দুর্ভাগ্যজনক: প্রধানমন্ত্রী - Nadibandar.com
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ১৫৪ বার পঠিত

এমডি পদের জন্য পদ্মাসেতু নির্মাণে বাধা দেয়া দুর্ভাগ্যজনক একটি বিষয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ জানয়ারি) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিসি বেলেন, পদ্মাসেতু নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশেরই কিছু স্বনামধন্য মানুষ। এটা দুর্ভাগ্যের বিষয়, সামান্য একটা ব্যাংকের এমডি পদের লোভে এত বড় প্রকল্প নিয়ে, সার্বিক উন্নয়নের বিরাট সুযোগ সৃষ্টিতে বাধা দেয়া হয়েছিলো। একটা আঘাত এলে মানুষ নতুন কিছু শেখে। সরকারও তাই করেছিলো সে সময়। শত বাধা উপেক্ষা করে এটা আমরা বাস্তবায়ন করেছি৷ আত্মমর্যাদা নিয়েই এগিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণকে ধন্যবাদ আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য। করোনার কারণে মুজিববর্ষের অনুষ্ঠান ঘটা করে করা আয়োজন করা সম্ভব হয়নি।

তিনি বলেন, এখন আর বাংলাদেশকে নিয়ে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যেতে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আইনমন্ত্রী আনিসুল হকসহ মন্ত্রিসভার অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com