1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মেক্সিকোতে মাদককারবারিদের গুলিতে ৬ পুলিশ নিহত - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৪৯ বার পঠিত

মেক্সিকোতে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশের ছয়জন সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ নুয়েভো লিওনে ঘটনাটি ঘটেছে।

আজ সোমবার এপি জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ১০টি সাঁজোয়া গাড়ি এবং ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি মাদক গ্যাং পুলশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

নুয়েভো লিওন প্রদেশের পুলিশ জানিয়েছে, কলম্বিয়া সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার একটি মহাসড়কে রবিবার ভোরের আগ মুহূর্তে হামলা চালানো হয়েছে। ওই সময় টহলের দায়িত্বে থাকা পুলিশের চেয়ে হামলাকারীদের সংখ্যা বেশি ছিল।

পুলিশের দাবি, মাদক গ্যাংয়ের আক্রমণের সময় পুলিশ ‘বীরত্বপূর্ণ’ কাজ করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছে।  

হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com