1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু - Nadibandar.com
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৮৬ বার পঠিত

আজ ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় গোল্ডেন লাইনের বাস চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে গোল্ডেন লাইনের ফরিদপুর কাউন্টারের ব্যবস্থাপক অরুণ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৬টার দিকে ফরিদপুর পৌর বাসটার্মিনাল থেকে একটি বাস যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

জানা গেছে, ফরিদপুর থেকে করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইনের ৩০টি বাস ঢাকা যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি পেয়েছে। এর মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১০টি বাস পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে।

গোল্ডেন লাইনের ফরিদপুর কাউন্টারের ব্যবস্থাপক অরুণ সাহা বলেন, আপাতত ফরিদপুর থেকে ঢাকার গাবতলী পর্যন্ত ৩৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ভাড়া পুনঃনির্ধারণ করা হবে। আমাদের ইচ্ছা এবং ফরিদপুরের যাত্রীদের আকাঙ্ক্ষা ছিল পদ্মা সেতু সর্বসাধারণের জন্য খোলার দিনে বাস চলাচল শুরু করার। কিন্তু অনুমোদন না পাওয়ায় পদ্মা সেতু দিয়ে বাস চলাচল শুরুর দুই দিন পর আজ থেকে বাস চলাচল শুরু করতে পেরেছি।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com