1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৩৬ বার পঠিত

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে জনগণের স্বপ্ন পূরণ করায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৯ জুন) রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃতজ্ঞতা জানান তিনি।

এছাড়া বাংলাদেশ সেতু বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরও ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু জাতির একটি সম্পদ। এটি রক্ষা ও নিরাপত্তার জন্য যাত্রীসাধারণসহ সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

এ সময় সেতুমন্ত্রী কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্রে সেতু বিভাগের পক্ষে সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক (প্রশাসন) মো. রুপম আনোয়ার স্বাক্ষর করেন।

পরে মন্ত্রী ই-সার্ভিস/ইনোভেশন কার্যক্রমের আওতায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ট্যাব বিতরণ করেন।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com