1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
টিসিবির পণ্য বিক্রির সময় দুদিন বাড়লো - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৪৩ বার পঠিত

সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রির সময় দুইদিন বাড়িয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত মঙ্গলবার পর্যন্ত ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করার কথা ছিল টিসিবির। তবে অধিকাংশ এলাকায় বরাদ্দ করা পণ্য বিক্রি শেষ না হওয়ায় আজ ও আগামীকাল (বুধ ও বৃহস্পতিবার) পণ্য বিক্রির সময় বাড়ানো হয়েছে।

বুধবার (৬ জুলাই) টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির এ তথ্য জানান। তিনি বলেন, অনেক এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শেষ হয়নি। সেজন্য সময় বাড়িয়ে ক্রেতাদের পণ্য কেনার সুযোগ দেওয়া হয়েছে।

হুমায়ূন কবির জানান, ঢাকার দুই সিটি করপোরেশনে ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি হয়েছে ৭৫ শতাংশ মতো। অনেকে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় পণ্য সংগ্রহ করতে পারেননি। সেজন্য ঈদের পরে পরের ধাপে পণ্য বিক্রি চলতে পারে। তখন তারা পণ্য সংগ্রহ করতে পারবেন।

ট্রাকসেলে পণ্য বিক্রি শেষ হওয়ার প্রায় দুই মাস পর সারা দেশে এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয় টিসিবি। কিন্তু বিক্রি কার্যক্রম শুরু হলেও এখনো রাজধানীর অনেক জায়গায় অনেকেই ফ্যামিলি কার্ড পাননি।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com