1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার সিএমপি কনস্টেবল - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২২৩ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে ৫ হাজার ২৬০টি ইয়াবাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখার (সিটিএসবি) এক কনস্টেবলসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেটের কেনটাকী রেস্টুরেন্টের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা হলেন- সিটিএসবি কনস্টেবল উপল চাকমা (৪৫), নান্টু দাশ (৪২), মো. কামরুল ইসলাম (৩০) ও মো. গিয়াসউদ্দিন (৪২)। শুক্রবার (৮ জুলাই) সকালে র‌্যাব-৭ এর উপ-পরিদর্শক সজীব কুমার দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, শুক্রবার সকালে আসামিদের চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com