1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
শপথ নিলেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট - Nadibandar.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৩১ বার পঠিত

বিক্ষোভের মধ্যেই শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে। এর আগে তিনি একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার দেশটির অষ্টম প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন। গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হলেন তিনি।

তবে রনিল বিক্রমাসিংহেকেও প্রেসিডেন্ট হিসেবে মানতে নারাজ বিক্ষোভকারীরা। এরই মধ্যে তাকে হটাতেও বিক্ষোভ শুরু হয়েছে।

বুধবার অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলংকা নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। 

গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগের আগে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে যান।

এদিকে বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসার প্রেসিডেন্ট পদে লড়াই করার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com