1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বরিশালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪ - Nadibandar.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
বরিশাল প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১২৬ বার পঠিত

বরিশালে উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, উপজেলার নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, সংবাদ পেয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এ ছাড়া আটজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com