1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
‘বিএনপি-জামায়াতের একটি অংশ বিদেশে বসে অপতৎপরতা চালাচ্ছে’ - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৬০ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌যারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা বিভিন্ন ভুল তথ্যের ভিডিও ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি-জামাত-শিবিরের বিরাট একটি অংশ বিদেশে বসে এসব অপতৎপরতা চালাচ্ছে।

শনিবার (২৩ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, সবাইকে সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও তথ্য যাচাই না করে আমরা অন্য কারও কাছে না দিই।

অনুষ্ঠানে নদী ভাঙন কবলিত ১০১টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন খাত থেকে ৫৬ লাখ টাকার চেক বিতরণ করেন শিক্ষামন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী প্রমুখ।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com