1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ফজলে রাব্বীর মৃত্যুতে আমাদের বড় ক্ষতি হয়ে গেল - Nadibandar.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১১৯ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাধারণ একজন মানুষ, তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল।

সোমবার (২৫ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকারের জানাজায় অংশ নিতে এসে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম যখন নির্বাচনের প্রার্থী হই, আমরা দুজন পাশাপাশি টেবিলে বসে ফরম পূরণ করি। একসঙ্গে জমা দেই। তিনি তার সব ধরনের সমস্যা আমার সঙ্গে শেয়ার করতেন। শারীরিক অসুস্থতা সারাতে তিনি বিভিন্ন দেশে গেছেন, তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। আমার আশা ছিল, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তিনি ফিরে আসলেন না— এটাই সবচেয়ে বড় দুঃখ।

তিনি আরও বলেন, তিনি নিজের এলাকার লোকের জন্য তদবির করতে লজ্জা করতেন না। এলাকার লোকজনের জন্য তিনি সুপারিশ করতেন। তবে ন্যায্য লোকদের জন্যই এই সুপারিশ করা হতো।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com