1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ গ্রন্থের মোড়ক উন্মোচন - Nadibandar.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১২১ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্পাদিত ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট শিরীন শারমিন চৌধুরী। আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান ‘চন্দ্রাবতী একাডেমি’ আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন গ্রন্থটির প্রকাশক চন্দ্রাবতী একাডেমির স্বত্বাধিকারী কামরুজ্জামান খন্দকার কাজল।

অনুষ্ঠানের শুরুতে পদ্মা সেতু বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে গ্রন্থটিতে প্রকাশিত প্রবন্ধের লেখকগণ, সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com