1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
হাতিয়ায় ট্রলারডুবি, ১৮ জনকে জীবিত উদ্ধার - Nadibandar.com
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৫১ বার পঠিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ‘এমভি আয়েশা’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ১৮ জেলে-মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নিঝুম দ্বীপ সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

ট্রলারের মালিক জাহাজমারা ইউনিয়নের কাটাখালি গ্রামের বাসিন্দা খোকন জানান, সাগরে মাছ ধরা শেষে সকালে ঘাটে আসছিল ট্রলারটি। এসময় সাগর উত্তাল থাকায় প্রচণ্ড জোয়ারের কবলে পড়ে সেটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ১৮ মাঝি মাল্লা ও জেলে পাশ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় বেঁচে যায়। ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে দুপুরে ঘাট থেকে আরও দুটি ট্রলার পাঠানো হয়েছে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, খবর পেয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ-পুলিশকে অবগত করা হয়েছে।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com