1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ওবায়দুল কাদেরের কঠোর হুঁশিয়ারি - Nadibandar.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১১৭ বার পঠিত

আন্দোলনের নামে বিএনপিসহ বিরোধী দলগুলো ধ্বংসাত্মক কর্মসূচি পালন করলে পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৮ আগস্ট) সকালে বনানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়। বিএনপি তো এই পথে নতুন। আসুন রাজপথে মোকাবেলা হবে, ফয়সালা হবে। কিন্তু আগুন নিয়ে খেলতে আসলে পরিণাম হবে ভয়াবহ।

তিনি বলেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহীয়সী নারী ছিলেন। তার মতো প্রজ্ঞা ও ধৈর্যশীল নারী না থাকলে একটি জাতিকে স্বাধীনতা এনে দেওয়া বঙ্গবন্ধুর জন্য দুরূহ হতো।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের পক্ষ থেকে বঙ্গমাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিততে বঙ্গমাতাসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com