1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
শোক দিবসে বঙ্গভবনে বিশেষ দোয়ার আয়োজন রাষ্ট্রপতির - Nadibandar.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১১০ বার পঠিত

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (১৫ আগস্ট) বাদ আছর বঙ্গভবনের দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

এছাড়া কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করেও দোয়া করা হবে।

মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতে রাষ্ট্রপ্রধানের পরিবারের সদস্য, রাষ্ট্রপতি ভবনের সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেবেন।

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com