1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৪৬ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, অন্য দেশের কাছে সাহায্য নিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে ক্ষমতা দেওয়া হয়নি, দায়িত্বও দেওয়া হয়নি। আওয়ামী লীগ হচ্ছে স্বদেশনির্ভর দল, আওয়ামী লীগ মাটি ও মানুষে বিশ্বাস করে। আওয়ামী লীগের শক্তি দেশের মানুষ।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের ব্যাখ্যা চাওয়া নিয়ে মন্ত্রী আরো বলেন, যারা ব্যাখ্যা চান তারা বিভিন্ন সময় আমেরিকার কাছে ধরনা দিয়েছেন, অন্যান্য দেশে ধরনা দিয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংকে ধরনা দিয়েছেন। যদি পররাষ্ট্রমন্ত্রী কিছু বলে থাকেন, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনোভাবেই আওয়ামী লীগের বক্তব্য নয়।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলামসহ গোপালগঞ্জ ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com