1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
হোটেল ও রিসোর্টে বিকাশ পেমেন্টে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় - Nadibandar.com
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৭৭ বার পঠিত

দেশজুড়ে ৩০টির বেশি হোটেল ও রিসোর্টে পেমেন্ট বিকাশ করে পাওয়া যাচ্ছে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া রয়েছে স্পেশাল প্যাকেজ এবং রুম বুকিংয়ে ‘বাই ওয়ান গেট ওয়ান’ কিংবা ‘বাই ওয়ান গেট টু’ অফারও।

প্রকৃতি বা দর্শনীয় স্থানে বেড়াতে গিয়ে নিরাপদ হোটেল বা রিসোর্টে থাকা কিংবা ভ্রমণকে আরও সাশ্রয়ী করতে ৭ আগস্ট থেকে এ অফার চালু হয়েছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত এসব অফার পাবেন গ্রাহকরা।

এ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা বিকাশে পেমেন্ট করে পেতে পারেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত গ্র্যান্ড সুলতান-এ রুম ভাড়ায় ৫৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, সিলেটের নাজিমগড় রিসোর্টে এক রাতের জন্য রুম বুকিংয়ে দুই রাতের রুম বুকিং ফ্রি, কক্সবাজারের দি কক্স টুডে হোটেলে রুম ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, রেস্টুরেন্ট বিলে ১০ শতাংশ এবং স্পা ও জিমে ১৫ শতাংশ ডিসকাউন্ট।

এছাড়া বিভিন্ন প্যাকেজে ছাড় রয়েছে। ঢাকার গ্রিন ভিউ রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে রুম বুকিংয়ে ৪৫ শতাংশ ও খাবারের পেমেন্টে ১০ শতাংশ ডিসকাউন্ট, হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে রুম বুকিংয়ে ৬০ শতাংশ ও খাবারের বিলে ১০ শতাংশ।

এছাড়া ভেন্যুর বুকিংয়ে ৬০ শতাংশ ডিসকাউন্ট, প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্টসে রুম বুকিংয়ে ৫৫ শতাংশ ডিসকাউন্ট, খুলনার হোটেল ক্যাসেল সালামে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, বগুড়ার মোমো ইন-এ এক রুমের বুকিংয়ে আরেক রুম ফ্রি, চট্টগ্রামের বেস্ট ওয়েস্টার্ন অ্যালাইয়েন্স-এ রুম ভাড়ায় ৫০ শতাংশ ডিসকাউন্ট, পটুয়াখালির স্বপ্নরাজ্য পার্ক অ্যান্ড রিসোর্ট, কুয়ায়াকাটাতে ৫০ শতাংশ ডিসকাউন্ট এবং হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনালে রুম বুকিংয়ে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট ও হল রুমের বুকিংয়ে ৬০ শতাংশ ডিসকাউন্ট।

বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্টে করে এ অফারগুলো নিতে পারেন গ্রাহকরা। বিকাশের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আরও বিস্তারিত জানা যাবে এ ক্যাম্পেইন সম্পর্কে।

নদী বন্দর/এআর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com