1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মশালা সম্পন্ন - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৮২ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং অপারেশনে সেলফিন ও ই-কেওয়াইসি এর মাধ্যমে গ্রাহক অন-বোর্ডিং ও আনুষঙ্গিক নিরাপত্তা বিষয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তিন পর্বে অনুষ্ঠিত এ কর্মশালায় সারাদেশের ২৭০০ আউটলেট স্বত্বাধিকারী অংশগ্রহণ করেন।

সম্প্রতি কর্মশালার শেষ পর্বের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম ও ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিদেশ থেকে সেলফিন চালু করা, সেলফিনের মাধ্যমে বৈদেশিক রেমিট্যান্স প্রদান, সারাদেশে এজেন্ট আউটলেটের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সেলফিন থেকে ক্যাশ আউট সুবিধা বিষয়ে আলোচনা করা হয়।

নদী বন্দর/এআর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com