1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক সমাজ গড়া : রেলপথ মন্ত্রী - Nadibandar.com
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১১০ বার পঠিত

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য, গৌরবগাঁথা ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে বিতর্কিত করতেই দেশি-বিদেশি স্বাধীনতা বিরোধী শক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল।

তিনি আজ রবিবার রাজধানীর রেল ভবনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন,  বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সূত্রে গাঁথা। আলাদা করার কোনো সুযোগ নেই।

বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল।

তিনি বলেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর দর্শন ছিল একটি আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলা। তিনি গরীব, দুঃখী, মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সারাজীবন চেষ্টা করেছেন।   

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সুষম সমাজ ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটা চায়নি বলেই তাকে সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন ধর্মকে ব্যবহার করে পাকিস্তানীরা দেশের মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে। তাই তিনি স্বাধীন বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com