1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ফজলে রাব্বী মিয়ার আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর - Nadibandar.com
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৩১ বার পঠিত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে (গাইবান্ধা-৫) উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। এই আসনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশন সভা শেষ এ তফসিল ঘোষণা করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, এই সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।

সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই দিনগত রাতে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর দুদিন পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

নদী বন্দর/এএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com