1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
চালের দাম কমছে, আরও কমবে: খাদ্যমন্ত্রী - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১২৫ বার পঠিত

চালের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে, আগামী ১ সেপ্টেম্বর দেশব্যাপী ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হলে দাম আরও কমবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘আজ যেটা আলোচনা হয়েছে, কমফোর্টেবল আমদানির জন্য কমফোর্টেবল পেমেন্টের জন্য, যা যা করার দরকার, তা ক্লিয়ার আছে। দ্যটস এনাফ।’

কমফোর্টেবল বিষয়টি আসলে কী, জানতে চাইলে তিনি বলেন, ‘খালি আপনারা দেখতে থাকেন, গম আসতে থাকবে, চাল আসতে থাকবে।’

চালের দাম বেড়ে গেছে, কমবে কি না- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘কমতেছে তো।’

গত সপ্তাহে তো বেড়ে গেছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘গত সপ্তাহে যেটা বেড়েছে, সেটা কমতেছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর থেকে ওএমএস দেওয়ার পরে তো কমবে, আমরা আশা করতেছি।’

নদী বন্দর/এআর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com