1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রবেশনারী অফিসারদের প্রশিক্ষণ সমাপনী - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৫৩ বার পঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ট্রেনিং একাডেমীতে সম্প্রতি ব্যাংকের নবনিযুক্ত ৩৭ জন প্রবেশনারী অফিসারের জন্য ১ মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিয়োগপ্রাপ্ত নতুন কর্মকর্তাদের অনুপ্রাণিত করে প্রায়োগিক দিকনির্দেশনা দেন ও সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী, তার সুদীর্ঘ বর্ণিল কর্মময় জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং তা নবীন কর্মকর্তাদের পেশাগত জীবনে সার্বিক সফলতার জন্য বাস্তবায়নের আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিমউদ্দৌলা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর প্রিন্সিপাল সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com