1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ইসলামী ব্যাংক কুমিল্লা ও নোয়াখালী জোনের ওয়েবিনার - Nadibandar.com
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৯ বার পঠিত

ইসলামী  ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কুমিল্লা ও নোয়াখালী জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর  ২০২২) ভার্চুয়াল প্ল‌্যাটফর্মে এই ওয়বিনার অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের পরিচালক সৈয়দ আবু আসাদ ওয়েবিনারে প্রধান অতিথি এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ। মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরীআহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।

নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জোনপ্রধান শহিদুল্লাহ মজুমদার। জোনদ্বয়ের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশ নেন।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com