1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
চলতি বছরের মধ্যে বায়োপিক ‘বঙ্গবন্ধু’র মুক্তি - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ বার পঠিত

চলতি বছরের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী (বায়োপিক) অবলম্বনে নির্মিত সিনেমা ‘বঙ্গবন্ধু’ মুক্তি পেতে পারে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় এটি নির্মিত হয়েছে। ‘বঙ্গবন্ধু’ সিনেমাটি প্রধানমন্ত্রী দেখে অনুমোদন দেওয়ার পর এটি মুক্তি পাবে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম দেরাইস্বামী তার সঙ্গে সাক্ষাৎ করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক রেডি। প্রধানমন্ত্রী দেখার পর, তিনি চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর আশা করছি এ বছরের মধ্যে সেটি রিলিজ করা সম্ভব হবে।’

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com