1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
করোনা: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৪২১ - Nadibandar.com
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ বার পঠিত

বাংলাদেশে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৪ অপরিবর্তিত আছে।

উল্লিখিত সময়ে ৪২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জন।

সোমবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯১ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬২ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com