1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ইভিএম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৩ বার পঠিত

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প নিয়ে আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের সভাকক্ষে সপ্তম ‘কমিশন সভা’ শেষে তিনি এ কথা জানান। বেলা ১১টায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সভা শুরু হয়েছে। ইভিএম কেনার প্রকল্প নিয়ে প্রকল্প প্রস্তাবের খসড়া তোলা হয় সভায়।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে অন্যান্য কমিশনাররা ছাড়াও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক ইসি সচিব বলেন, তথ্যপ্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ইভিএম ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনায় কমিশনাররা যাচাই কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

‘তবে আজকের সভায় ইভিএমের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকের সভাটি স্থগিত করে দিয়েছেন। আমরা আশা করছি আগামী সোমবার সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ইভিএমের বাজারদর যাচাই করার জন্য কয়েকদিন আগে কমিটি করে দেওয়া হয়েছিল। তারা এখনো তাদের কাজ শেষ করতে পারেনি। যাচাই শেষ হলে তারা পরে কমিশন সভায় সেটি তুলে ধরবেন। এরপর কমিশন বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

গত আগস্টে ইসির সংলাপে ২২টি রাজনৈতিক দল ইভিএম নিয়ে মতামত দিয়েছিল। এর মধ্যে নয়টি দল সরাসরি ইভিএমের বিপক্ষে মত দিয়েছে। আরও পাঁচটি দল ইভিএম নিয়ে সংশয় ও সন্দেহের কথা বলেছে। কেবল আওয়ামী লীগসহ চারটি দল ইভিএমের পক্ষে মত দিয়েছে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com