1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪৩৫ - Nadibandar.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ বার পঠিত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩৫ জনে।

এ সময় ৪৩৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ৪২১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে নমুনা সংগ্রহ করা হয় চার হাজার ১১১টি ও নমুনা পরীক্ষা করা হয় চার হাজার ১২২টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৫৫ শতাংশ।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট এক কোটি ৪৮ লাখ ৩ হাজার ৫৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com