1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
খুলনা ও যশোর জোনে ইসলামী ব্যাংকের শরিয়াহ বিষয়ক ওয়েবিনার - Nadibandar.com
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৭ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা ও যশোর জোনের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন শীর্ষক ওয়েবিনার সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মো. হারুনুর রশীদ। মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরীয়াহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।

খুলনা জোন প্রধান মো. আব্দুস সালামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন যশোর জোন প্রধান মো. শফিউল আজম। জোন দুটির অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তারা এ ওয়েবিনারে অংশ নেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com