1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
শেখ হাসিনার জন্মের সার্থকতা কর্মে প্রতিফলিত হয়েছে - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ বার পঠিত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হতো না। শেখ হাসিনার জন্মের সার্থকতা তার কর্মের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্জন বিশ্বে তা নজিরবিহীন। প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। তার জন্মদিন পালন না করলে আমরা জাতির কাছে অকৃতজ্ঞ থেকে যাব।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূল কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারও সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমরা সবাই নৌকার কর্মী। বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই সবাই ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরতে হবে।

জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতায় আনবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

সভায় আগামী ২৮ সেপ্টেম্বর আড়ম্বর আয়োজনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের সিদ্ধান্তের কথাও জানান খাদ্যমন্ত্রী। এসময় জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com