1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : wphiddenbot :
  8. nadibandarqu@hotmail.com : zimeuyyi :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে গতকাল বুধবার সন্ধ্যায় আমেরিকার ন্যাচারাল হিস্টোরি জাদুঘরে এ অভ্যর্থনার আয়োজন করা হয়। আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হোটেল লোটে প্যালেসে সাংবাদিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠানস্থলে জো বাইডেন এবং তার স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান। দুই নেতা কুশলবিনিময় করেন এবং বিভিন্ন ইস্যুতে কথা বলেন। প্রধানমন্ত্রী জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ’

এ ছাড়া দিনভর গুরুত্বপূর্ণ নানা কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। ‘টেকসই ও সাশ্রয়ী আবাসন’ বিষয়ক একটি সাইড ইভেন্টে দেওয়া ভাষণে গৃহহীনতার অভিশাপ দূর করতে বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাড়ে ষোলো কোটির একটি জনবহুল দেশ হয়েও বাংলাদেশ গৃহহীনতার বিষয়টি সফলভাবে সমাধান করতে পেরেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সারা দিন গুরুত্বপূর্ণ অনেকে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে আছেন ইকুয়েডরের রাষ্ট্রপতি গুইলারমো ল্যাসো, স্লোভেনিয়ার রাষ্ট্রপতি বরুত পাহোর, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস শোয়াব। এ ছাড়া জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা, গ্লোবাল অ্যাফেয়ার্স মেটার প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের সাবেক উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com