1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
টেকনাফে রোহিঙ্গাবাহী ট্রলার ডুবে নিখোঁজ অনেকে, উদ্ধার ৩০ - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১০০ বার পঠিত

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলায় ট্রলার ডুবে নিখোঁজ আছেন অনেকে, উদ্ধার করা হয়েছে ৩০ জনকে।  

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বাহারছড়া উপকূলে এই ঘটনা ঘটে। সকালে রোহিঙ্গাসহ ৩০ জনকে উদ্ধার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। তাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নারী-পুরুষ আছেন। 

বাহারছড়া কোস্ট গার্ড জানায় গতকাল রাতে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন দালাল রোহিঙ্গাদের নিয়ে অবৈধভাবে সাগরপথে যাত্রা শুরু করে। কিন্তু বাহারছড়া উপকূলে এসে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চার জন দালাল। বাকিরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

উদ্ধার রোহিঙ্গাদের কয়েকজন জানান, মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে গতরাতে ট্রলারে ওঠেন তারা। ট্রলারে প্রায় ৮৫ জন যাত্রী ছিলেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com