1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সিরাজগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১০৭ বার পঠিত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে সেতুর রেলিংয়ে ধাক্কায় খেয়ে নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসের  ৩ যাত্রী নিহত ও ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ঝাঐল ওভার ব্রিজের উপর পৌঁছলে ঢাকা থেকে নাটোরগামী মাইক্রোবাসটির মুখোমুখী ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি উল্টে গিয়ে ওভার ব্রিজের রেলিংয়ের উপর আছড়ে পড়ে।

তখন মাইক্রোবাসের একাংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং ৮ জন গুরুতর আহত হন। 

খবর পেয়ে আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

নিহত ৩ জনের মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও তার স্ত্রী পান্না খাতুন এবং একই থানার মাঝগ্রাম এলাকার নূর ইসলামের ছেলে মাইক্রোবাসের চালক সেলিম (৩৫)। 

আহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম থানার বনপাড়া গ্রামের মশিউর রহমানের দুই ছেলে নাফি (৬) ও সাফি (৪), একই গ্রামের আবু বক্কারের ছেলে জাবের (৩৫), লালপুর গ্রামের ওহেদুলের ছেলে নুরুল (৩০), একই থানার রামকৃষ্ণপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে ওলিউল ওরফে জুয়েল (৩৫), ওলিউলের স্ত্রী হিরা খাতুন (২৭) ও মানিকগঞ্জ জেলার আব্দুল হালিমের ছেলে রফিক (৪০)।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com