1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
টাঙ্গাইলে পুলিশের বাধায় বিএনপির শোক র‌্যালি পণ্ড - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৫২ বার পঠিত

টাঙ্গাইলে বিএনপির শোক র‌্যালিতে বাধা দিয়েছে পুলিশ। আজ সোমবার ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহিন ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এ র‌্যালিটি বের করে বিএনপি।

এ সময় পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায় র‌্যালিটি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আজগর আলী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল, সদস্য সচিব আব্দুর রৌফ, শহর বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান আলীম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহীন আকন্দ, সদস্য সচিব এজাজুল হক সবুজ, জেলা কৃষকদলের আহবায়ক দিপু হায়দার, সদস্য সচিব সামীমুর রহমান খান সামীমসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com