1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বাংলাদেশের সঙ্গে যৌথ কমিশন চায় লিবিয়া - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১০৪ বার পঠিত

দুদেশের পারস্পরিক সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলো খুঁজে বের করতে বাংলাদেশের সঙ্গে একটি যৌথ কমিশন গঠন করতে চায় লিবিয়া।

ঢাকায় লিবিয়ার নতুন রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলিমান বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তার সরকারের এ আগ্রহের কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী ও চেম্বার কর্মকর্তাদের মধ্যে আরও যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।

ড. মোমেন বলেন, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস ও আইটি খাতে সহযোগিতা বাড়ানো যেতে পারে এবং লিবিয়া বাংলাদেশ থেকে পাট ও অন্যান্য পণ্য আমদানির বিষয়ে বিবেচনা করতে পারে।

বৈঠকে দুপক্ষই ফরেন অফিস কনসালটেশন ও চুক্তি স্বাক্ষরের মতো প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে লিবিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com