1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
থেমে থেমে বৃষ্টি হওয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: তাজুল ইসলাম - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১০৯ বার পঠিত

আক্রান্তের সংখ্যা বাড়া ও কিছু মৃত্যুতে আমরা ব্যতিত জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। পরিস্থিতি মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে সরকার।

জাতিসংঘ দিবস পালন উপলক্ষে সোমবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় ‘ক্লিন আপ ক্যাম্পেইন’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা উদ্যাগ নেওয়া হচ্ছে। মশা মারার ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাজুল ইসলাম বলেন, এ বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এডিস মশা মোকাবিলায় আমাদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি আমাদের সম্মিলিতভাবে উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

ক্যাম্পেইনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। এছাড়া ক্যাম্পেইনে জাতিসংঘের বিভিন্ন দেশের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com