1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
প্রশাসনে বড় ধরনের রদবদল - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১২২ বার পঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরিদ আহাম্মদ পদোন্নতি পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।

এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনিছুর রহমান মিঞাকে পদোন্নতি দিয়ে একই পদে রেখে সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com