1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
জাতির পিতার সমাধিতে পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক রাষ্ট্রদূতদের শ্রদ্ধা - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১১৩ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সাবেক রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। আজ শনিবার (২৯ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এবং সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসাডর্সের (এওফা) সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও পররাষ্ট্রসচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। পরে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

অন্যান্যের মধ্যে অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসাডর্সের (এওফা) প্রেসিডেন্ট শমসের মবিন চৌধুরী,  সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল হাসান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com