1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ভাসমান নৌকায় আগু‌নের ঘটনায় আরও একজ‌নের মৃত্যু - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ২৪২ বার পঠিত

কিশোরগঞ্জের নিকলীতে ভাসমান নৌকায় আগুন লেগে ঘুমন্ত অবস্থায় জহুর উদ্দিন (৪২) নামের এক মাঝির মৃত্যুর পর  চিকিৎসাধীন অবস্থায় আরও একজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১৬ জানুয়ারি) সকা‌লে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মু‌জিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অগ্নিদগ্ধ মো. গিয়াস উদ্দিন (১৬)। তিনি নিকলী উপ‌জেলার জারইতলা ইউনিয়‌নের সাজনপুর গ্রা‌মের জ‌হির উদ্দিনের ছে‌লে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জারইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম।

এ নি‌য়ে নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হলো। এদিকে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। চিকিৎসাধীন আছেন নিহত জহুর উদ্দিনের ছেলে বাপ্পি (১৩), নিকলী সদরের আবু সামার ছেলে আবুল হাশেম (২৫) ও একই সদরের ইসরাফিলের ছেলে তারেক।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে নিকলীর সিংপুর বাজার নৌকা ঘাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

‌জানা গে‌ছে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সিংপুর বাজারে একদিনের মেলা ছিল। মুড়ি-মুড়কিসহ নৌকা নিয়ে মেলায় যান জহুর উদ্দিন ও তার পরিবারের লোকজন। মেলা শেষে তারা ঘাটে ধনু নদীতে নৌকায় ঘুমিয়ে পড়েন। শেষ রাতে নৌকায় আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন নৌকার মাঝি জহুর উদ্দিন। 

আহতদের প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com