1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকায় ভোট দেবে মানুষ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১২৭ বার পঠিত

দেশের চলমান উন্নয়ন অক্ষুণ্ন রাখতে জনগণ আবারও নৌকায় ভোট দেবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের নিয়ে বিএনপি রাজনীতি করে। এ দেশের মানুষ স্বাধীনতাবিরোধীদের চিরদিনের মতো আঁস্তাাকুড়ে নিক্ষেপ করেছে।

খাদ্যমন্ত্রী আজ রবিবার সাপাহারে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার অনেক কর্মসূচি নিয়েছে, যার সরাসরি উপকারভোগী নারী। সন্তানের লেখাপড়ার খরচ অভিভাবকের মোবাইলের মাধ্যমে পৌঁছে দিচ্ছে সরকার। উন্নয়নের সঙ্গে জনগণকে পরিচিত করেছে।

খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে। দলটির মহাসচিব ফখরুল ইসলাম এখনো বলেন পাকিস্তান আমলে ভালো ছিলাম। তার কথায় স্বাধীনতাবিরোধীরা স্বস্তি পায়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করার আহ্বান জানান সাধন মজুমদার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ভুল বুঝিয়ে গ্রামের মা-বোনদের যাতে কোনো দল বা ব্যক্তি বিভ্রান্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বি, সাপাহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. নুরুল ইসলাম এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুট্টু পাহান। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com