1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ইসলামী ব্যাংকের শরীআহ বিষয়ক আলোচনা সভা - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৩৪ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা নর্থ ও সাউথ জোনের গ্রাহকদের নিয়ে ‘‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন ’’শীর্ষক আলোচনা সভা বুধবার (৯ নভেম্বর)  ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী সভায় প্রধান অতিথি হিসেবে এবং ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

ঢাকা নর্থ জোনপ্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা সাউথ জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীন। 

ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালনের সুফল নিয়ে আলোচনা করেন শরীআহ সেক্রেটারিয়েটের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ হাবিবুর রহমান। ব্যাংকের বিনিয়োগ গ্রাহকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com