1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
করোনায় এক মৃত্যু, শনাক্তের হার ১ শতাংশেরও নিচে - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৪৪ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪২৭ জন। একই সময়ে নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ১৬৬ জন হয়েছে।

আজ রবিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়। তাতে শনাক্তের হার সামান্য বেড়ে ০ দশমিক ৮৫ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২০ শতাংশ।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮৩ জন কভিড রোগী। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৭৬১ জন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com