1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ইসলামী ব্যাংক ফুলবাড়ী গেট শাখার গ্রাহক ও সুধী সমাবেশ - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৪৬ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা ফুলবাড়ী গেট শাখার গ্রাহক ও সুধী সমাবেশ ১২ নভেম্বর শনিবার শাখা প্রাঙ্গ অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস ও যশোর জোন প্রধান মো. শফিউল আযম। 

খুলনা জোনপ্রধান মো. আবদুস সালামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন শাখা প্রধান জি.এম কামরুজ্জামান। 

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন কুয়েটের অধ্যাপক ড. এ.এন.এম মিজানুর রহমান ও অধ্যাপক মো. আব্দুল জলিল, জগিপুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান, খুলনা সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম। ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com