1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বাণিজ্যিক কৃষি ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী - Nadibandar.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
যশোর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১২৭ বার পঠিত

সরকার আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা তৈরিতে গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় বিভিন্ন সবজির চারা উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তারপরও সরকার আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা তৈরি করতে গুরুত্ব দিয়ে কাজ করছে। পতিত জমিগুলোকে কৃষির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে নানা রকম সহযোগিতা দেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষি যদি লাভজনক না হয় কেউ চাষ করবে না। আমরা চেষ্টা করছি লাভজনক কৃষি ব্যবস্থা গড়তে। যাতে কৃষক নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারেন।

পরিদর্শনকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব সাইদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুলহকসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী চুয়াডাঙ্গার একটি অনুষ্ঠানে যোগ দেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com