1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান প্রতিমন্ত্রী - Nadibandar.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৯৯ বার পঠিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে আজ বুধবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের পরিবহন ও ব্যবসা সম্পর্ক বিষয়ক মন্ত্রী এস ইশ্বরণ। এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ দিয়ে বলেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতের আরো টেকসই অবস্থা নিশ্চিত করতে কাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

মাতারবাড়িতে সিঙ্গাপুরের একটি কম্পানি ৪০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাবের বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। কিছু দিনের মধ্যেই এমওইউ স্বাক্ষরিত হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ভূমি ভিত্তিক এলএনজি টার্মিনাল, অটোমেশন ও আইটি খাত, পেট্রোলিয়াম প্রোডাক্ট দ্রুত সরবরাহ, মানবসম্পদ উন্নয়ন, সৌর বিদ্যুৎ, জলবিদ্যুৎ ইত্যাদি বিষয়ে আমরা যৌথভাবে কাজ করতে পারি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট থাকলে এসব কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। প্রতিমন্ত্রী এসময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবস্থা এবং বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

সিঙ্গাপুরের পরিবহন ও ব্যবসা সম্পর্ক বিষয়ক মন্ত্রী এস ইশ্বরণ বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার জন্যই আমার এই সফর। অবকাঠামো স্ট্রাস্টির আওতায় বিনিয়োগ কার্যক্রম বাড়ালে ভালো ফল পাওয়া যাবে।    বিমানবন্দরে সৌর বিদ্যুৎ বা ভাসমান সৌর বিদ্যুৎ বা বিদ্যুৎ ব্যবস্থাপনায় সিঙ্গাপুরের অভিজ্ঞতা শেয়ার করা যেতে পারে।

এ সময় ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নিয়ে আলোচনার পাশাপাশি জ্বালানি খাতে ক্লিন এনার্জির বিস্তার, বিনিয়োগ, কারিগরি সহযোগিতা ও তহবিল সংগ্রহসহ বৈশ্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত (নন রেসিডেন্ট) ডারেক লহ, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের কনসুল, কনসুলেট শীলা পেল্লাই,  পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী এ এম খোরশেদুল আলম ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com