1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
‘কিছু সাংবাদিক বাংলাদেশ নিয়ে রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে’ - Nadibandar.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১১২ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের কিছু সাংবাদিক বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে। এ ব্যাপারে তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।

আজ মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না, কিছু কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করে।

পুলিশের হাত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা নিছক দুর্ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের বিভিন্ন মন্তব্যে ক্ষুব্দ সরকার। যার ফলে বিদেশি কূটনীতিকদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com