1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
জনগণ শেখ হাসিনাকেই ভোট দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী - Nadibandar.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১০৮ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু শেখ হাসিনাই পেরেছেন বাংলাদেশকে বদলে দিতে। জনগণ মনে করে, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। এ দেশের জনগণ আর কোনোদিন ভুল করবে না। তারা শেখ হাসিনাকেই ভোট দেবে।

আজ (বৃহস্পতিবার) সদরঘাটে সুন্দরবন নেভিগেশন গ্রুপের লঞ্চ এম.ভি সুন্দরবন-১৬ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি মনে হয় ১০ ডিসেম্বর মহাপ্রলয় ঘটিয়ে দেবে। কিন্ত আমাদের প্রধানমন্ত্রী এসব ভয় পান না। আমরা জনগণের ভোটেই ক্ষমতায় এসেছি, জনগণের ভোটেই ক্ষমতায় থাকবো। আমি যেখানেই গিয়েছি, সেখানেই আপামর জনগণের আস্থার জায়গা শুধুই শেখ হাসিনা। শেখ হাসিনাই পারবেন ২০৪০ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে। আমরা আপনাদের ভোটেই জয়যুক্ত হয়ে ক্ষমতায় আসবো।

অনুষ্ঠানে লঞ্চটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। বাংলাদেশ ও প্রধানমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য অনেক পাঁয়তারা হয়েছে। আমরা যে সংকট ও ষড়যন্ত্রকে ভয় পায় না, তার প্রমাণ এই লঞ্চ উদ্বোধন। এখন যাত্রী সংকট ও তেলের মূল্য বৃদ্ধিতেও নতুন লঞ্চ নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।

এসময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, স্থলপথের থেকে নৌপথ অনেক বেশি সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময়। কিন্তু নানাবিধ কারণে এখন যাত্রী কম।

এসময় অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল, নৌ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম, কমোডর নিজামুল হকসহ অন্যান্য লঞ্চ মালিক ও স্টাফরা উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com