1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
যাদের হাতে এতিমের টাকা নিরাপদ নয় তাদের কাছে রাষ্ট্র কীভাবে নিরাপদ - Nadibandar.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
গাজীপুরপ্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১০৪ বার পঠিত

বিএনপির উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যাদের হাতে এতিমের টাকা নিরাপদ নয় তাদের কাছে রাষ্ট্র কীভাবে নিরাপদ থাকতে পারে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে ভাওয়াল রাজবাড়ি মাঠে গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই রাষ্ট্র নিরাপদ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ। তারা (বিএনপি) নির্বাচনে যেতে চায় না। তবে তারা কীভাবে ক্ষমতায় যাবে সেটাই প্রশ্ন। তারা ২৯ বছর দেশ শাসন করেছে, এখন আওয়ামী লীগ মাত্র ২২ বছর দেশ শাসন করছে। কাদের আমলে কতটুকু উন্নয়ন হয়েছে তা দেখার বিষয়।

মন্ত্রী বলেন, বিএনপি ১০ ডিসেম্বরের জনসভা নিয়ে খুব তর্জন-গর্জন করছে। তারা নয়াপল্টনের কার্যালয়ের সামনে জনসভা করতে চাচ্ছে। তারা বলেছিল, ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়া ও তারেকের কথায়। কিন্তু এখন তারা লেজ গোটাচ্ছে। এসব কথা এখন আর তারা বলে না।

তিনি আরও বলেন, বিএনপি রাজপথে জনসভা করতে চায়। কারণ তাতে বেশি লোক দেখানো যাবে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করলে এক কোনাও ভরবে না। তাদের জনসভা করার জন্য প্রধানমন্ত্রী ছাত্রলীগের জনসভা এগিয়ে ৬ ডিসেম্বর এনেছেন। দেখি এখন তারা কী বলে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়ার সভাপতিত্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়াকে সদর মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে ১৭ জন প্রার্থী থাকায় ওই পদে নাম ঘোষণা করা হয়নি। সাধারণ সম্পাদকসহ কমিটির অন্য পদে নেতাদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com