1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
‘যে বুলেটে শেখ হাসিনা-রেহানা এতিম, সেই বুলেটে খালেদা বিধবা’ - Nadibandar.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১১১ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে বুলেট শেখ হাসিনা-রেহানাকে এতিম করেছে সেই বুলেট খালেদা জিয়াকে বিধবা করেছে। এটা বিশ্বাসঘাতকতার পরিনাম।
 
মঙ্গলবার দুপুর ১১টায় নোয়াখালী পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে গঠনমূলক জবাবের মাধ্যমে কাজ করে যেতে হবে। মুজিবকোট পড়লে মুজিব সৈনিক হওয়া যায় না, খুনি খন্দকার মোশতাক ও মুজিব কোট পরেছিল। মুজিব আদর্শকে ধারণ করে মুজিব সৈনিক হতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এই এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও শহীদ উল্লাহ খান সোহেল। 

উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার কাউন্সিলের পর আজ এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com